• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় বিএনপির কার্যালয়ে র্দুবৃত্তের আগুন

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে বারান্দা ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভায়।
জানা যায়, বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় ব্যবহার শুরু করেছেন ।
বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য , রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পাারেননি। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করেছেন। সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও অতি উৎসাহী আয়ামীলীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপির উদ্দেশ্য বলছে,তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তোমরা পালানোর জায়গা পাবেনা। তার দাবি,অতি উৎসাহী আওয়ামীলীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম বলেননি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category