• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ ছাত্রলীগ নেতা আটক

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির একাংশের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় ছাত্রলীগ নেতা রেজওয়ানকে নিতপুর তার বাসা থেকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা নিতপুর মডেল মসজিদের পাশে ইউনিয়ন বিএনপির ওই অফিস কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর ও বাইরে টাঙ্গানো দলীয় পোষ্টার ছিঁড়ে ফেলে। এসময় তারা কক্ষের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে রাখা একটি মোটরসাইকেল, চেয়ার-টেবিল ও বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়। উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী জানান, নিতপুর ইউনিয়ন বিএনপির এটি দলীয় অফিস। এই অফিস থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামানসহ নেতাকর্মীরা দলীয় কর্মকান্ড পরিচালনা করতেন। তিনি জানান, ইতোমধ্যে তারা থানায় মামলা করেছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের রেজওয়ান নামে এক নেতাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category