• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মোঃ কামরুজ্জামান বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের ডেমা ইউনিয়নের মীরজাপুর আমতলা মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে মঙ্গলবার বিকেলে মুখোশধারী সন্ত্রাসীরা বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলিও জবাই করে হত্যার প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার সকাল দশটায় পুরাতন বাজার এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে জড়ো হয়।পরে সেখানে

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় সদস্য শেখ মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওহিদুজ্জামান দিপু , জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম , জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ , শমসের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো,মেহেবুল হক কিশোর, মাহবুবুর রহমান টুটুল, সরদার লিয়াকত আলী, যুবদল নেতা আইয়ুব মোল্লা বাবু। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category