এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে গতকাল বিএনপি আয়োজিত ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে চোরের দল ছিলো তৎপর। সমাবেশে মিছিল নিয়ে ব্যস্ত ও ক্লান্ততার চোরের দল উপজেলার ১ ন্ং করেরহাট ইউনিয়ন বিএনপি’র যূগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয় বলে জানান তিনি। বিএনপি নেতা বাবলু বলেন, এলাকা থেকে সমাবেশে নিয়ে আসা দলীয় নেতা-হকর্মী ও সাধারণ মানুষের জন্য ভাড়া করা গাড়ির ভাড়া দেয়ার জন্য টাকা গুলো রাখা হয়েছিলো। শেষ পর্যন্ত টাকা হারিয়ে অন্য একজনের কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়ে কোনো রকম বাড়িতে পৌঁছাতে পেরেছি।
এক-ই ইউনিয়ন বিএনপি’র বর্তমান সদস্য সচিব এয়াছিন মিজান জানান, তার পকেটে থাকা ১১ হাজার টাকা ও খুঁজে পাইনি।
অনুরূপ আরেক নেতা জানান, তার আই ফোনটি ও কৌশলে পকেট থেকে নিয়ে গেছে চোরের দল।
এ দিকে বিএনপি’র ওই সমাবেশে এতো মানুষ হয়েছে যে, তা শেষ পর্যন্ত বিশাল মাঠ ছাড়িয়ে ব্যস্ততম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও দখলে নেয়। ফলে, কয়েক কিলোমিটার বেশ কিছুক্ষণ উভয় দিকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
অবশ্য, দায়িত্ববান নেতাদের হস্তক্ষেপে সড়কে অবস্থান নেয়া নেতা-কর্মী ও সাধারণ মানুষ কে সরিয়ে উভয় দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রাসঙ্গিক ক্রমে দায়িত্ববান নের্তৃবৃন্দ বলেন, বৃহৎ রাজনৈতিক দলের জনসমুদ্রে এমন সু’বিশাল সমাবেশে ত্রুটি-বিচ্যূতি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তথাপি, সবাই কে সচেতন থাকা অত্যাবশ্যকের আওতায় রাখার কোনো বিকল্প নেই।