• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নবরূপে রূপান্তরিত হতে শুরু হচ্ছে শ্রীপুর

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

শ্রীপুর প্রতিনিধি।

প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি-বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই সত্য একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি উপজেলার আমূল পরিবর্তন করতে। তার বাস্তব উদাহরণ হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এর একের পর এক কার্যকরী উন্নয়নমূলক কর্মকান্ডে বদলে যাচ্ছে শ্রীপুর পৌরসভাসহ উপজেলার চিত্র। মাত্র কয়েকদিন হয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকেই উপজেলায় নবরূপে রূপান্তরিত হতে শুরু করেছে।

সাধারণ মানুষের নিরাপত্তায় একের পর এক উদ্যোগ গ্রহণ করে শুরুতেই তিনি পুরো উপজেলায় তাক লাগিয়ে দেন। উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ শ্রীপুর পৌরসভা প্রশাসকের দায়িত্ব নেয়ার পর পাল্টে গেছে পৌরসভার চিরচেনা চিত্র। বেড়েছে নাগরিক সেবার মান। কাজে শৃঙ্খলা ফিরে আসায় অতিরিক্ত দায়িত্ব পালনেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

মহল্লা ও বাজারের ড্রেনেজ ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি সচল। পরিচ্ছন্নকর্মীরা পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন। দিনের কাজ দিনেই শেষ করা হচ্ছে। জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখার সেবার মান বাড়াতে অফিস সময়ের পরও কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা।

শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার কয়েকজন নাগরিকদের সাথে কথা হলে তারা জানান, পৌরসভার বর্তমান নাগরিক সেবা পেয়ে আমরা খুশি। আরো একজন জানান,কিছুদিন ধরে পৌরসভা থেকে নিয়মিত মশা নিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে। যা আগে কখনো দেখা যায়নি।

বিস্তারিত আরো আসছে আগামী সপ্তাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category