মোঃ মনির হোসেন,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও উপজেলা প্রশাসন ত্রিশাল যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর )সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত উপজেলার ৫টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত।
ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ০৫ টি ইটভাটায় মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। ত্রিশাল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।