• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর: ট্রাক চাপায় দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে হত্যার শিকার এডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ওই গাড়িতে ছিলেন না। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, আমরা এ ঘটনায় ওই ট্রাকটি সহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে রাত ১০টার কিছু আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে হত্যাচেষ্টার অভিযোগ করে বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category