• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার সরঞ্জাম উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মৃত পুলিশ বাহিনীর সদস্যের পরিবারকে পেনশনের টাকা দেয়া হবে এমন বিষয়ে ভুয়া তদন্ত করতে এসে কাশেম আলী (২৫) নামের এক ভুয়া সেনাসদস্যকে জনতা আটক করে সেনাবাহিনী ও পুলিশে সোর্পদ করেছেন। গত রোববার (১ ডিসেম্বর) রাত ৮টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুয়া সেনাসদস্য পরিচয়দানকারি কাশেম আলী সিলেট জেলারগোপালগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ তেরাগুলি গ্রারেমৃত মিদ্দির আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘির পুশিন্দা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
জানাযায়, গত রোববার রাত ৮টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাসায় তার সাথে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ গল্প করার সময় কাশেম আলী নামের ওই ব্যাক্তি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে তাদের একটি ছবি দেখিয়ে বলেন এই লোক পুলিশ বাহিনীতে চাকুরী করতো। সে মারা যাবার পর তার স্ত্রী পেনশনের কিছু টাকা পেয়েছে। অবশিষ্ট টাকা দেয়ার জন্য আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে সে পেনশনের টাকা পাবে। এমন কথায় তাদের সন্ধেহের সৃষ্টি হলে ইউপি চোয়রম্যান গোলাম মোস্তফা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ কাশেম আলী নামের যুবককে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় খবর দেন। তারা মুরইল চেয়ারম্যানের বাসায় পৌঁছে কাশেম আলীকে নানা প্রশ্ন জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় এবং নিজে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করে। তার নিকট থেকে সেনাবাহিনীর আর্মি ট্রাউজার,আর্মি কমান্ড গেঞ্জি, মুজাসহ নান সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল সোমবার গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারি কাশেম আলীকে াাদারতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category