• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। সভায় ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ নেকবর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহŸায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নেকবর হোসেন বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ প্রদান করা হয়। এরপর অদৃশ্য কারণে গত ৩ ডিসেম্বর অবৈধ ভাবে তা বাতিলও করা হয়। লোকমানপুরের জনসাধারণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া, কৃষি খামারের সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত। অনিয়মের দায়ে এখান থেকে পূর্বেও তাকে বদলি করা হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আবারো এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দুর্নীতিবাজ ইনচার্জ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে এখান থেকে অপসারণসহ ৩০ একর জমির লিজ পুনবহালের দাবি জানাচ্ছি। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category