• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

দিনকাল বিডি / ৩১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রাণীনগর উপজেলা শাখার সভাপতি পাভেল রহমান (৩৩) ও উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য মানিক হোসেন(৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গত ১৭ নভেম্বর উপজেলা সদরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে ১২জন এজাহারনামীয় ও আরো ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৭ নভেম্বর রাতে মামলা দায়ের করা হয়। এঘটনায় সোমবার রাতে উপজেলার খট্রেশ^র গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তাফিজুরের ছেলে পাভেল রহমান (৩৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মানিক হোসেন (৩০ কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার আসামী শাহারিয়ার নাইম(২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নাইম উপজেলার দূর্গাপুর গ্রামের করুন প্রামানিকের ছেলে। একই রাতে উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে ওয়াহেদ আলী(৫৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category