• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠন

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত দিনাজপুর জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

দিনাজপুর জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় এর সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন সাধো,সদস্য জেলা যুবদল ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার।পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম ও সাংগঠনিক সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দিনাজপুর ও যুবদল নেতা মোঃ সাকিব হোসেন ডলার।

সভায় সাবেক পৌর মেয়র এ, জেড, এম মেনহাজুল হক কে প্রধান উপদেষ্টা করে ৬ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন,শাহাদাত হোসেন সাধো,মাহাবুর রশিদ সংগ্রাম, মমিনুল ইসলাম ডাক্তার,মিজানুর রহমান সিয়াম ও সাকিব হোসেন ডলার। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category