• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় মসজিদ-মাদরাসায় অর্থ সহায়তা

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কামরান শাহিদ প্রিন্স মহব্বতের ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় মহব্বতের পৌরসভার কলেজ পাড়ার বাসভবনে এসব নগদ অর্থ প্রদান করেন মহব্বতের পক্ষে জিয়া উদ্দিন খান পিয়েল। এসময় আলী আহম্মদ মুন্সি বাড়ির জামে মসজিদ, আল আকসা জামে মসজিদ, মুরাদনগর জামে মসজিদ, চরবিশ্বাস সাইফুল উমুল ইসলামিয়া মাদরাসা ও আমখোলা এফতেদায়ি মাদরাসার কমিটির সভাপতির কাছে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জিয়া উদ্দিন খান পিয়েল বলেন, দীর্ঘ দিন ধরেই কামরান শাহিদ প্রিন্স মহব্বত গলাচিপা ও দশমিনার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করে আসছেন। এছাড়া তিনি সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে হুইল চেয়ার, সহায়ক লাঠি, শীতবস্ত্র, কোরবানীর পশু বিতরণ ও চিকিৎসা খরচসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তঁার এসব সহায়তা ও আর্থিক অনুদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category