• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

করমুডাঙ্গা বিওপিতে ১৬ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সীমান্তবর্তী করমুডাঙ্গা বিওপিতে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা করমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সাপাহার ইউএনও মো. মাসুদ হোসেন, থানা অফিসার ইনচার্জ রায়হান। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন, হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু, করমুডাঙ্গা দারুল স্যালাফিয়াহ মাদ্রাসার শায়খ- আব্দুর রহমান, পাতাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ শতাধীক গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সহ ১৬ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category