আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১৪ পিচ নেশার এ্যাম্পলসহ সুমন হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার ২২ নভেম্বর সন্ধ্যা ৭টায় তাকে সান্তাহার কলসা কোচকুড়িপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন হোসেন সান্তাহার হলুদঘরের আব্দুস ছাত্তারের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার কলসা কোচকুড়িপাড়া মসজিদের সামনে মাদক বেচাকেনা করার সময় সুমন হোসেনকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৪ পিচ নেশার (ইনজেকশন) এ্যাম্পল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।