• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘার পদ্মায় ধরা পড়ছে বাঘাইড়, কপাল খুলছে জেলেদের, এক সপ্তাহে ধরা পড়া সাড়ে ৪৬ কেজি মাছ বিক্রি সাড়ে ৪৬ হাজার টাকা

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মায় ধরা পড়া মাছে কপাল খুলছে জেলেদের। গত এক সপ্তাহের ব্যবধানে ৩দিনে
সাড়ে ৪৬ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলের জালে। সব মিলে সেই মাছ বিক্রি
হয়েছে সাড়ে ৪৬ হাজার টাকা।
জানা যায়,বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ
বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় আক্কেল আলী নামের এক জেলের জালে আটকে পড়ে সাড়ে ১১
কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে চুক্তিমূল্যে মাছটি বিক্রি করেন আক্কেল আলী।
চুক্তিমূল্যে মাছটি কেনেন, কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।
ইউনিয়নটির কালিদাসখালী গ্রামের বাসিন্দা আক্কেল আলী বলেন, বুধবার সারাদিন পর সন্ধ্যায়
মাছটি জালে আটকে পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি করেছেন। ৪দিন আগে একইস্থানে ২৭ কেজি
ওজনের একটি এবং সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরো একটি মাছ তার জালে
ধরেছিলেন। সেই মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ
জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন। পাইকাররা খবর পেলেই চুক্তি মুল্যে নিয়ে যান।
কেনার জন্য অনেকেই আসেন। কিন্তু দাম বেশির কারণে ইচ্চা করলেই পদ্মা নদীর তাজা মাছের স্বাদ
নিতে পারেননা অনেকেই।
মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, পদ্মা নদীর বড় সাইজের তাজা মাছ কেনার জন্য আগে থেকে
জেলেকে বলে রাখি। বুধবার (২৫ ডিসেম্বর) চকরাজাপুরে বেড়াতে এসে সাড়ে ১১ কেজি ওজনের
বাঘাইড় মাছটি সাড়ে ১১ হাজার টাকায় কিনেছেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category