এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র প্রথম এমপি মরহুম ওবায়দুল হক খোন্দকারের বাড়ির পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাতের আঁধারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র প্রথম এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের বাড়ির পিছনের পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিলে মুহুর্তের মধ্যে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে।
মীরসরাই বিএনপি’র সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের ৯ ছেলে-মেয়ের মধ্যে সবাই আমেরিকা থাকেন। বাড়িতে কেউ না থাকায় সব কিছু দেখাশোনার দায়িত্ব পালন করে থাকেন তাদের নিয়োগকৃত কেয়ারটেকার।
সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর মেজো ছেলে মোঃ এমদাদুল হক খন্দকার জানান আমার বাবা মারা যাওয়ার দীর্ঘ ২৫ বছরে ও কেউ আমাদের কোনো ক্ষতি করেনি। এমন কি দীর্ঘ ১৭ বছর আমরা পরিবারের সবাই আমেরিকা অবস্থান করাকালীন সময়ে ও কেউ আমাদের কোনো ক্ষতি করেনি। অথচ, দীর্ঘদিন আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার বাইরে থাকাবস্থায় ও কেউ আমাদের তেমন কোনো ক্ষতি করেনি কিন্তু, আজ আমাদের পরিবারের এমন ক্ষতি করলো কারা?
এমদাদুল হক খন্দকার আরো জানান, সকালে খবর পাই- আমাদের কেয়ারটেকার পুকুর পরিচর্যায় পুকুর পাড়ে গেলে দেখতে পায়-পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে! বিষ প্রয়োগে মরে ভেসে উঠা মাছের মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা হবে। তিনি জানান, আমরা দেশের বাইরে থাকলে শখের বসে পুকুরে মাছ চাষ করিয়েছি। আমাদের অনুপস্থিতিতে আত্মীয়স্বজন সহ এলাকার অনেক পরিবার ও আমাদের পুকুরের মাছ খাওয়ার সুযোগ পেতো। সময়সাপেক্ষ প্রয়োজন মাফিক আমাদের অনুমতি সাপেক্ষ কেয়ারটেকার এর মাধ্যমে অনেক পরিবারকে মাছ খাওয়ার সুযোগ দিয়ে আসছি দীর্ঘ বছরের পর বছর যাবত।
আমেরিকা প্রবাসী বিএনপি’র সাবেক (প্রথম) এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের সু’যোগ্য সন্তান মোঃ এমদাদুল হক খন্দকার বলেন, আমাদের পরিবারের সবাই আমার মরহুম বাবার পদাংক অনুসরণ করে মানুষের যে কোনো উপকারে নিবেদিত ভাবে সাড়া দিয়ে আসছি। বিশেষ করে আমি ব্যাক্তিগত যার জন্য যাহা সম্ভব হয়/হচ্ছে তাহা দিয়ে মানুষের বিপদাপদে পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখে চলেছি। সুতরাং, আমরা মনে করে আসছি আমাদের তেমন কোনো শত্রু নেই এবং থাকার কথা ও নয়। অথচ, এখন হঠাৎ করে এমন শত্রুতা কেনো সৃষ্টি হতে চললো? কে, বা কারা এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন, এমন প্রশ্নের উত্তরে সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের সু’যোগ্য সন্তান আমেরিকা প্রবাসী মোঃ এমদাদুল হক খন্দকার বলেন, যেহেতু দুর প্রান্তে অবস্থান করে চলেছি এবং যেহেতু মনে করে আসছি আমাদের তেমন কোনো শত্রু নেই বা থাকার কথা ও নয় সেহেতু আপাতত: কে বা কারা এমন ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে তা অনুমান ও করতে পারছি না। তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র ওপর অগাধ বিশ্বাস রেখে বলেন, আল্লাহ- ই সব কিছু দেখেছেন। সুতরাং, তিনি এর বিচার অবশ্যই করবেন বলে বিশ্বাস রাখছি। এমদাদুল হক খন্দকার এক বার্তার মাধ্যমে এ প্রতিবেদককে জানান, আমরা বিষয়টি নিয়ে থানার সাথে যোগাযোগ করছি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) মানবতার পরিচয় দিতে ঘটার সত্যতা সাপেক্ষ ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে দুস্কৃতিকারীদের চিহ্নিত করতে ভুমিকা রাখবেন। তিনি স্থানীয় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবাসী পরিবারের সদস্য হিসেবে অনুরোধ করবো- আইনকে নিজের গতিতে চালানোর সুবাদে পুকুরে বিষ প্রয়োগে করে মাছ নিধন করা দুস্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশ-সমাজে অনন্যা দৃষ্টান্ত স্থাপন করবেন।