• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

‎রাণীনগরে যুবককে কুপিয়ে জখম

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দোকান থেকে ফেরার পথে দেলোয়ার হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।
‎আহত দেলোয়ার হোসেন জানান,আবাদপুকুর চারমাথায় তার তাসনিম পেপার হাউজ ও ফটোকপির দোকান রয়েছে। সেই সাথে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে । শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক স্থানে পৌছলে ৫/৭জন মুখোষধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এ্যলোপাথারি কোপাতে থাকে। এসময় রক্তাক্ত জখম অবস্থায় কোন রকমে ছুটে বাড়ীতে পৌছেন। পরে লোকজন তাকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। তিনি জানান,হামলাকারীরা হয়তো ছিন্তাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিল। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোন কিছু নিতে পারেনি।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category