এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপের মীরসরাই উপজেলার করেরহাট উপ-কমিটি গঠিত হয়েছে।
বুধবার চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন গাজী নিজাম উদ্দিন, এয়াছিন মিজান ও নিজাম উদ্দিন। ১৭ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে হামলা-মামলা ও অত্যাচার-নির্যাতনের শিকার সৈয়দ মোঃ জিয়া উদ্দিনকে। এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইব্রাহিম মাহমুদ নয়নকে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবু ছালেক বাদশা, সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি নূরে আলমগীর, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সম্পাদক আবদুল মোতালেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য ইমাম হোসেন রিপন, ফজলুল হক মিয়াজী, জাবেদ আহমেদ ভূঁইয়া, নুর নবী রানা।
উল্লেখ্য, বিগত সৈরাচারী আওয়ামী সরকারের শাসনামলে সর্বক্ষেত্রে সব কিছু কুক্ষিগত করে রাখার কবলে পড়েছিলো উক্ত চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি
ট্রাক মালিক গ্রুপকে ও। আর দীর্ঘ ১৬-১৭ বছর পর সেই কুক্ষিগত অবস্থা থেকে মুক্তি লাভ করে নতুন শুভ সূচনা শুরু করা হলো নতুন কমিটি গঠন করার মাধ্যমে।
সকলে আশা পোষন করে বলছেন-নতুন গঠিত কমিটির সভাপতি সৈয়দ মোঃ জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ নয়ন এর সু’যোগ্য ও দক্ষতার মাধ্যমে কমিটির অপরাপর দায়িত্ব প্রাপ্ত নের্তৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সংগঠন কে গতিশীল করে সকলের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাবেন।