• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মাদকদ্রব্য সহ পল্লী চিকিৎস আটক,মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য সহ এক পল্লী চিকিৎসকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খবর পেয়ে আটককৃত পল্লী চিকিৎসকের মুক্তির দাবীতে এলাকাবাসী থানায় এসে বিক্ষোভ করে।

জানা গেছে,শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া দশ টায় পার্বতীপুর উপজেলার ফকিরের বাজারে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে টহলরত সেনা সদস্যরা পল্লী চিকিৎসক সাদাপ ইবনে মাসুদ রকেটকে আটক করে এবং তাঁর দোকানে নিয়ে দোকান তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও টাফেন্টটা ট্যাবলেট উদ্ধার করে। একই দিন রাতে সেনা সদস্যরা মাদক দ্রব্য সহ আটককৃত পল্লী চিকিৎসকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেন। ঘটনাটি জানতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষ। আটককৃত পল্লী চিকিৎসকে মুক্ত করতে রাতেই মানুষ হাজির হন থানায়।

জানা যায়,শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কয়েক শত মানুষ থানায় সমবেত হয়ে ওই পল্লী চিকিৎসকের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভ কারীরা বলেছেন,ডাঃ রকেট সম্প্রতি সুদখোর কামু ও তার পিতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাঁকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।

এ ব্যাপারে শনিবার দুপুরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার রাতে সেনাবাহিনীর সদস্যরা মাদক দ্রব্য সহ রকেট নামে এক পল্লী চিকিৎসককে থানায়
সোপর্দ করেছেন। এলাকাবাসী থানায় এসে তাঁর মুক্তির দাবী জানিয়েছেন। অবশ্যই ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তিনি আরও বলেন,মাদক দ্রব্য সহ আটককৃত পল্লী চিকিৎসককে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category