• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১

দিনকাল বিডি / ৩৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মতিউর রহমান বালাহৈর গ্রামের মৃত রহিমুদ্দিন মন্ডলের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার রাতে ৭জন নামীয় এবং ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেন বিস্ফোরণে আক্রান্ত সিরাজ উদ্দিন নিশান।
উল্লেখ্য গত (২৪ নভেম্বর) বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা সদরের পোস্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আহতরা হলেন আহসান হাবীব রকি (৩৫), সিরাজ উদ্দিন নিশান (২৩), তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)।
সিরিজ উদ্দিন নিশান বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তিনটি মোটরসাইকেল যোগে উপজেলা চত্বর থেকে তিনমাথা মোড়ে রওনা হলে পোস্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুবৃত্তরা। পরে স্হানীয়রা উদ্ধার করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিস্ফোরণ ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়েছে। ওই রাতে অভিযান চালিয়ে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category