• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ত্রিশালে মহাসড়ক দখল করে সিএনজি স্ট্যান্ড ও কাঁচা বাজার

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মোঃমনির হোসেন,

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার ও সিএনজি স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত যানযট আর জনদুর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারাসহ মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী প্রতিনিয়ত দুভোর্গের শিকার হচ্ছেন। কাঁচাবাজার ও সিএনজি স্ট্যান্ডের চারলেনের মহাসড়ক এখন দুই লেনের সড়কে পরিনত হয়েছে। দিনরাত ২৪ঘন্টার মধ্যে এই-মহাসড়কে একলেনের বেশী যান চলাচল করতে পারে না। দুপাশেই বাজার ও সিএনজি স্ট্যান্ড এর ওপর আবার লোকাল শালবন বাসের কাউন্টার। এ যেন বিরক্তির মহাকষ্ট।।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডের সরকারী নজরুল কলেজ গেইটের সামনে প্রতিদিনই বসে মাছ, সবজি ও ফলের বাজার। এতে নোংরা হচ্ছে পরিবেশ। চরমভাবে বিঘ্ন ঘটে যানবাহন চলাচলে। লেগে থাকে তীব্র যানযট। কখনও কখনও এই যানযট ঘন্টা অতিক্রম করে। ফুটপাতসহ সড়কে নিত্যদিন সবজির হাট বসায় সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এখানেই আবার মহাসড়ক দখলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে তিন চাকার যানবাহন ও লোকাল শালবন বাস। এতে নিয়মিতই দীর্ঘ যানজট লেগেই থাকছে ওই এলাকায়। ফলে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। পাশাপাশি দুর্ঘটনারও আশঙ্কা বাড়ছে। I

ত্রিশাল পৌর শহরের এই কাঁচা ও সবজি বাজারের কোনো অনুমোদন নেই। মহাসড়কের ওপরই ইজারাবিহীন এই বাজার চলে দিন রাত ২৪ঘন্টা। রাত ৯ টা পর্যন্ত কাঁচাবাজার এতোটায় সম্প্রসারিত থাকে যে যানবাহনতো দূরের কথা, পথচারীদের পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। ওভার ব্রিজে উঠানামার স্থানেই এই বাজার বসায় যাত্রীদের ওভারব্রিজ ব্যবহারও প্রায় বন্ধের পথে।

ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে এটা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে জনবল না থাকার কারণে উচ্ছেদের কাজ বিঘ্নিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category