• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

‎রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার মাদক উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মাদক কারবারী,সন্ত্রাসী এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্তদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনা গ্রামে অভিযান চালিয়ে বীরেন্দ্রনাথ (৫৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বীরেন্দ্রনাথ ঝিনা গ্রামের দ্বীন বন্ধুর ছেলে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়াা মূলে উপজেলার কাশিমপুর গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম হোসেন এবং কামতা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category