এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
এতে আহ্বায়ক করা হয়েছে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সদস্য সচিব করা হয়েছে লায়ন হেলাল উদ্দিনকে।
রোববার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ছিলেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র নাম রয়েছে।
গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি।
উল্লখ্য, গত পাঁচ মাস যাবত অত্যন্ত ডিমে ঢালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আহার পর নতুন করে এ কমিটি ঘোষণা করা হলো।