• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

তারিখ পরবর্তন : আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার ফেনীতে বিএনপি’র বিশাল সমাবেশ: সফল ও সার্থক করতে নুরুল আমিন ভূঁইয়া বাদশাহর আহবান

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ফেনী জেলা বিএনপি’র উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার ফেনীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে তারিখ দেয়া হয়েছিলো ১২ ফেব্রুয়ারি বুধবার কিন্তু, বিশেষ কারণে সেই তারিখ পরিবর্তন করে ১২ ফেব্রুয়ারি বুধবারের স্থলে তা ১৬ ফেব্রুয়ারি রবিবার নির্ধারণ করা হয়েছে বলে জানান দিয়েছেন ফেনী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম: সদস্য মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ্ উদ্দিন আহমেদ।
উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে সমাবেশ কে সফল ও সার্থক করে তোলার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মী সহ ‘ধানের শীষ’ পাগল সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন- ফেনী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির
সদস্য, ফেনী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ নং গোপাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী পরিষদের সভাপতি মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ্।
দলের নিবেদিত প্রাণ মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ্ বলেন, বর্তমান সময়তে দেশের প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিবিধ: বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ক্রমে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশে আগামী ১২ ফেব্রুয়ারি ফেনীতে অনুষ্ঠিতব্য সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর তাই এখন থেকে স্ব স্ব এলাকায় গিয়ে সর্বস্তরের জনসাধারণকে উদ্বুদ্ধ করে সমাবেশে যোগদান করার ব্যাপারে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কাজ করে যেতে হবে। যাতে করে ১২ ফেব্রুয়ারির সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়ে অতিতের সকল রেকর্ড যেনো ভঙ্গ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category