• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ইউপি চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বিকেলে বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক এর নামে চেয়ারম্যান ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাজীপাড়া নতুন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে (৫-৪ গোলে) বাবু একাদশ দলকে পরাজিত করে বিজয় হয়েছে। বিজয়ী দলকে ১২ হাজার টাকা মূল্যের খাসি ও বিজিত দলকে ১০ হাজার টাকা মূল্যের খাসি পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক সামসুজ্জোহা, বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল কাদের ও জেলা পরিষদ সদস্য শফিকুল বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category