• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মনোয়ারা মেরীর নতুন বই ‘ফেরা মানেই ফেরা নয়’

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) উপজেলা প্রতিনিধি :
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জনপ্রিয় লেখক মনোয়ারা মেরীর নতুন ১টি বই এসেছে। প্রকাশিত বইটি সোহরাওয়ার্দী উদ্যোনের ৩৪৬, ৩৪৭, ৩৪৮ ও ৩৪৯নং স্টলে পাওয়া যাচ্ছে। ‘ফেরা মানেই ফেরা নয়’ শিরোনামে বইটির মূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। শব্দশিল্প প্রকাশনী থেকে এসেছে নতুন এই বইটি। এছাড়া তার লেখা- কাব্যগ্রন্থ মেঘের কান্না, যদি মনে পড়ে, করোনাক্রান্তি, কবিতার দিন আসবেই, তৃতীয় নয়ন, হৃদয় পারাপারের সাঁকো, কবিতার নির্ঝরিণী ঝর্ণা, বহু রঙের ভাব, আমাদের একুশ, আমাদের বর্ণমালা এবং জীবনের কবিতা বইগুলো বিভিন্ন সময় পাঠকদের মাঝে সাড়া ফেলেছে।

লেখক মনোয়ারা মেরী জানান, ‘তার একাধিক পাণ্ডুলিপি থাকলেও এ বছর নতুন একটি বই এসেছে। নতুন বইটি প্রকাশ হওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। তার প্রত্যাশা গল্পগ্রন্থ হিসেবে ‘ফেরা মানেই ফেরা নয়’ বইটি অবশ্যই পাঠকদের মুগ্ধ করবে।’

লেখক মনোয়ারা মেরী ১৯৭৭ সালের ১৫ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগী এবং সেই সময়েই নবম শ্রেণিতে পড়া অবস্থায় স্কুল ম্যাগাজিনে কবিতা লেখার মাধ্যমে লিখালিখিতে হাতেখড়ি তার। তিনি বর্তমানে দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি কাব্য সাহিত্য বিষয়ে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সময় নানা কবি সম্মাননা পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category