মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নওগাঁ সদরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ওলামা দল নওগাঁ জেলা শাখার সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ সিকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের টিম প্রধান মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি ইকবাল জামিল চৌধুরী (লাকি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মাওলানা মোঃ তাজউদ্দিন খান, মাওঃ এনামুল হক, ইঞ্জিঃ মাওঃ মোঃ জামাল উদ্দিন ফয়েজী,মাওঃ কাজী মোখলেছুর রহমান এবং মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলার সকল উপজেলা শাখার আহ্বায়ক এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে ওলামা দল নওগাঁ জেলা শাখার সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ সিকান্দার আলীকে আহ্বায়ক এবং নওগাঁ জেলা কাজী সমিতি’র সভাপতি ও মান্দা উপজেলা বিএনপি’র সাবেক ধর্মীয় সম্পাদক,সতীহাট গণেশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কাজী মোঃ আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।