• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় যুবলীগ নেতাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার পতিত ফ্যসিস্ট যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে প্রধান উপদেষ্টা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি এবং কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফ্যাসিস্ট আলম মিয়াকে সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি এবং উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত ফ্যাসিস্ট আলম মিয়া। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় ফ্যাসিস্টকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category