• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারে অগ্রণী ভূমিকা রাখায় কৃষকদের প্রসংশায় ইউএনও

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারে অগ্রণী ভূমিকা রাখায় কৃষকদের প্রসংশায় ভাসছেন জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।

সম্প্রতি কালাই উপজেলার ১১টি হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কালাই কোল্ড স্টোরেজ মালিক সমিতি। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বস্তা আলু সংরক্ষণ ভাড়া পূর্ব নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়।

এই সিদ্ধান্তকে প্রত্যাখান করে কালাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিক্ষোভকারীরা হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া কমানোর জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইউএনও’র কাছে ৬ ফেব্রুয়ারী স্মারকলিপি দেন।

এরই প্রেক্ষিতে ওই দিন বিকেলেই ছাত্র-কৃষক ও হিমাগার মালিক প্রতিনিধিদের নিয়ে জরুরি আলোচনা সভা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। সভায় ইউএনও হিমাগার মালিক পক্ষের প্রতিনিধিদেরকে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি না করার পাশাপাশি বীজ আলু ও খাবার আলু পৃথক চেম্বার বা ফ্লোরে সংরক্ষণ ও ব্যবসায়ীদের অগ্রিম বুকিং না দিয়ে কৃষকদের আলু সংরক্ষণে অগ্রাধিকার দেয়ার তাগিদ দেন।

আলোচনা শেষে কৃষকদের কথা চিন্তা করে এবছর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি না করা, কৃষকের জন্য সর্বনিম্ন ৫০ শতাংশ স্টোরেজ সুবিধা রাখা এবং ব্যবসায়ীদের অধিক পরিমাণে আলু সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পূর্বানুমতি নেয়ার সিদ্ধান্তসহ কৃষক-ছাত্র জনতার ৪ দফা দাবি মেনে নেয় কালাই ক্লোড স্টোরেজ মালিক সমিতি।

ইউএনও শামিমা আক্তার জাহানের কৃষিবান্ধব এমন পদক্ষেপে খুশি স্থানীয় কৃষকদের একজন কালাই উপজেলার সড়াইল গ্রামের শহিদুল ইসলাম। তিনি বলেন, একদিকে কৃষি উপকরণের দাম দিনদিন বাড়ছে, অন্যদিকে এরসাথে পাল্লা দিয়ে বাড়ছে শ্রমিকের মজুরি ও সেচ খরচ। এতে করে লাভ তো দূরের কথা অনেক সময় আমাদের উৎপাদন খরচই উঠে না। কখনো কখনো লোকসানও গুনতে হয়। এরমধ্যে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা’র মতো অবস্থা। এমন পরিস্থিতিতে ইউএনও স্যার যে পদক্ষেপ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

একই উপজেলার নান্দাইল দীঘি গ্রামের রুবেল মিয়া বলেন, হিমাগার আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ইউএনও স্যার যেভাবে কৃষকদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সুরাহা করেছেন তাতে কৃষককুলের জয় হয়েছে। এমন ইউএনও সব উপজেলাতে থাকলে কৃষি ও কৃষকের উন্নয়ন তরান্বিত হতো।

কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানিম সরকার বলেন এ বছর আলুর দাম অনেক কম তার উপরে হিমাগার মালিক সমিতি গত বছরের তুলনায় বস্তা প্রতি ৫০ টাকা বেশি ধরে আলু সংরক্ষণের ভাড়া ৪০০ টাকা নির্ধারণ করে। এর পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র সমাজ ও কৃষকরা মিলে প্রতিবাদ সমাবেশ করি এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করি। পরবর্তীতে হিমাগার মালিক সমিতির সাথে ইউএনও স্যার এবং আমরা ছাত্ররা আলোচনা করি। পরে হিমাগার মালিক সমিতি পূর্বের ৩৫০টাকা ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, কালাই কৃষি নির্ভর উপজেলা। এখানে ধান ও আলুর ব্যাপক উৎপাদন হয়। বিশেষ করে আলুর জন্য এই এলাকা বিখ্যাত। আলুকে কেন্দ্র করে এখানে ১১টি হিমাগার চলমান রয়েছে। হঠাৎ করে হিমাগার মালিক সমিতি আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে মিছিল সমাবেশ করে। উদ্ভূত পরিস্থিতিতে কৃষকের কথা চিন্তা করেই ছাত্র-কৃষক ও হিমাগার মালিকের সাথে জরুরি আলোচনায় বসি। আলোচনার পরিপ্রেক্ষিতে তারা জানান, বাংলাদেশ হিমাগার এসোসিয়েশন এ বছর নতুন ভাড়ার সিদ্ধান্তে অনড় থাকলেও কালাই হিমাগার মালিক সমিতি উপজেলা প্রশাসনকে সম্মান জানিয়ে এবং কৃষকের স্বার্থে উপজেলার হিমাগারগুলোতে গত বছরের ভাড়ায় বহাল রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category