• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের শাখা উদ্বোধন

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সুন্দরীপাড়া শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ফেব্রুয়ারী ) রাত সাড়ে ৯ টায় সুন্দরীপাড়া ওয়াপদা সংলগ্ন ১৬ তম শাখা উদ্বোধন করা হয়েছে। শুরুতে ফিতা কেটে পরে কোরআন তেলাওয়াত ও ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিবৃন্দদের বরণ করে নিয়ে শাখার শুভ উদ্বোধনের সূচনা করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ, জেড, এম মেনহাজুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,শাখার সভাপতি মাহবুর আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মনিহারি পট্টী ব্যাবসায়ী সমিতির সভাপতি,কমিটির উপদেষ্টা মন্ডলী ও রামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার। সিনিয়র যুগ্ন সম্পাদক আকরাম হোসেন মাস্টার। পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার। দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর প্রামাণিক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স। পরিচালনা কমিটির লেবু ও সোহেল রানা প্রমুখ।

এ সময় শাখায় আশরাফুল আলম সরকার, শফিকুল ইসলাম প্রামাণিক ও সাইদুল ইসলামকে উপদেষ্টা করে, মাহবুর আলম ও আলমগীর হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ বিশিষ্ট একটি কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয় ও উপস্থিত সকলের মাঝে নতুন কমিটিকে পরিচয় করে দেওয়া হয়। মিজানুর রহমান সিয়াম নবগঠিত সদস্যবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ১৫ টি শাখার সদস্যবৃন্দ ও শাখার সম্মানিত সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category