মোঃ আতাউর রহমান
লালপুর( নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া জামেয়াতুর রাশাদ কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। সোমবার (২৮শে নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসাহাক আলী উপজেলা চেয়ারম্যান লালপুর উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছিদ্দিক আলী মিষ্টু চেয়ারম্যান বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ।আরো উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান ( মতি) সদস্য নাটোর জেলা পরিষদ।
অভিভাবক সমাবেশে বক্তারা ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠাতে এবং তাদের প্রতি খেয়াল রাখতে পরামর্শ দেন,যাতে করে সকলে ভালো পরিবেশের মাধ্যমে শিক্ষা নিয়ে গড়ে উঠতে পারে।