এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় মোমিনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা, রেলী ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৪ মার্চ) পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই মত বিনিময় সভা,রেলী ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কো-অডিনেটর মোছাঃ সুরাইয়া হক বসুনিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এর আগে এক বর্ণাঢ্য রেলী ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা ভরত চন্দ্রশীল, হিসাব সহকারী সাদ্দাম হোসেন,ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন, আমিনুল ইসলাম দুলাল, আসাদুজ্জামান, নুরুল ইসলাম, নুর আলম, নুর ইসলাম দুলাল, মিজানুর রহমান,সাবেক মেম্বার ফাইজুল হক, ফজিলা খাতুন, রুফসানা আক্তার, সমাজ সেবক আব্দুর সবুর মোল্লা, নুর আলম সিদ্দিক, শিক্ষক শামসুল ইসলাম, নজমুল মিল্লাত, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।