• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

অনাচার মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই -এমপি প্রার্থী খবিরুল ইসলাম

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতী ইসলামী মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেছেন,দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদান করতে হবে। দখলবাজী, চাঁদাবাজি, হয়রানী, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। যার যার অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হবে।তাই জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা অপরসিমি। প্রার্থী খবিরুল ইসলাম একজন শিক্ষক,সাংবাদিক এবং আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,একটি সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো: খবিরুল ইসলাম রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

রাণীনগর উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন প্রাঙ্গনে মতবিনিময় সভায় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. আনজীর হোসেন, সেক্রেটারী শামীনুর ইসলাম শামীম, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান। এছাড়া উপজেলার তিনটি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্য সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আগত সংবাদকর্মীদের বেশ কিছু উপহার তুলে দেন খবিরুল ইসলাম। পরে ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category