• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

দিনকাল বিডি / ২৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৫ মার্চ বুধবার বিকেলে মহাদেবপুর থানার নতুন ভবনে নবাগত ওসি এ আয়োজন করেন।মতবিনিময় সভায় ওসি শাহীন রেজা ইফতারপূর্ব বক্তব্যে জানান, গত ১ মার্চ তিনি মহাদেবপুর থানায় যোগদান করেন। এরআগে তিনি পোরশা থানার
অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তি বজায় রাখার স্বার্থে সাংবাদিকদের সবরকম
সহযোগিতা কামনা করেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হক, এসআই আসাদুজ্জামান ও থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাদ মাগরিব ওসি তার খাস কামড়ায় মহাদেবপুরের সার্বিক বিষয় নিয়ে
সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এসময় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা
মিলন, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, সাধারণ সম্পাদক সোহেল রানা, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল
ইসলাম আজাদ ও সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু প্রমুখ। গৌতম কুমার মহন্ত, ০১৭১৫-৭৭২৪৯১ মহাদেবপুর নওগাঁ। ৬/৩/২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category