• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে যুবলীগ নেতা ও আত্রাইয়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং আত্রাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,বুধবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের বলিদাগাছী গ্রামের আব্দুল আহাদের ছেলে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বামনি গ্রামের অনিল চন্দ্রের ছেলে অমিত কুমার শাহাকে গ্রেফতার করা হয়েছে। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় আদালত তাকে সাজাপ্রদান করে। সাজার পর থেকে সে পলাতক ছিলো। এর পর বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কতদিনের সাজা ছিল তা বলতে পারেননি এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category