• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে জেন্ডার বিষয়ক কর্মশালা ও চুড়ান্ত ডিআরআর নির্বাচন

Reporter Name / ৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।) প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী ডিআরআর চুড়ান্ত ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় (SLCRDCR-।।) প্রকল্পের জেন্ডার বিষয়ক কর্মশালা ও চুড়ান্ত ডিআরআর নির্বাচন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. জালাল উদ্দিন, (SLCRDCR-।।) প্রকল্পের টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান, শিউলী আকতার, শিক্ষার্থী আইরিন আকতার, খুকুমনি আকতার প্রমুখ। কর্মশালায় শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
এর আগে লিখিত ভাবে উত্তীর্ণ দুর্যোগ মোকাবেলায় ২৪ জন স্বোচাসেবী ডিআরআর চ্যম্পিয়ানদের মধ্যে হতে উপস্থি বক্তিতার মাধ্যমে১০ জনকে ডিআরআর চ্যাম্পিয়ান চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়। এরা দুর্যোগ মোকাবেলায় কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category