• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচী :

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ার সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনও এর বদলি এবং বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়।

অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া না হলে নাটোর জেলা সহ সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ 24 এর নাটোর জেলা প্রতিনিধি এবং এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category