• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

দূর্গাপুরে যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যা! জলিল ও শ্যামলী গ্রেফতার

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী জলিল ও শ্যামলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় রাজশাহীর দূর্গাপুর থানাধীন আনুলিয়া এলাকায় অভিযান চাীরয়ে তাওেদর গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আঃ জলিল (৫৫), সে রাজশাহীর দূর্গাপুর থানার আনুলিয়া গ্রামের মৃত ভুলির ছেলে ও মোছাঃ শ্যামলী (৩৫), সে একই এলাকার মোঃ আঃ জলিলেরর ছেলে।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত ৫বছর পূর্বে মোছাঃ আফরিন আক্তার বৃষ্টির (২২) সহিত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ শাহিনুরের (৩০) বিবাহ হয়। বিবাহের পর থেকেই শশুর বাড়ীর পক্ষ থেকে যৌতুক দাবী করে। পরিবার তার সংসারের সুখের কথা বিবেচনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করে।

এর পরেও তার স্বামী মোঃ শাহিনুর তার বাবা ও মায়ের প্ররোচনায় গৃহবধূকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। ভুক্তভোগী মোঃ শাহিনুর বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দাবী করলে গৃহবধূর পরিবার তার মেয়ের সুখের জন্য পুনরায় ০২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে। কিন্তু এর পরেও গৃহবধূর স্বামী ও তার পিতা-মাতা গৃহবধূকে শারীরিক ও মানসিকভারে নির্যাতন করতে থাকে এবং আরো টাকার জন্য চাপ দিতে থাকে।

গত শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় দূর্গাপুর থানাধীন আনুলিয়া গ্রামের ১নং আসামীর শয়ন কক্ষের ভিতরে দরজা-জানালা বন্ধ করে তার স্বামী, শশ্বুর, শাশুড়ী ও ননদ মিলে মারপিট করেছে বলে মোবাইল ফোনে গৃহবধূর পরিবারের নিকট জানায়। এতে তার শশুরবাড়ীর লোকজন আরো বেশী ক্ষিপ্ত হয়ে গৃহবধূর তলপেটে লাথি মারে ও অন্যান্য বিবাদীগন শারীরিক ভাবে নির্যাতন করে ঘরের ভিতর মৃতদেহ ফেলে দরজা-জানালা বন্ধ করে আসামীগন পালিয়ে যায়।

পরবর্তীতে গৃহবধূর পিতা বাদী হয়ে দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর রবিবার দুপুরে দূর্গাপুর থানাধীন আনুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category