• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি :
সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সর্বস্থরের সাধারণ মানুষ।

বিক্ষোভ থেকে মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান তারা।

এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন শ্লোগান দেন।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বারের সামনে নিজেরা করি সংস্থার সহযোগিতায় ও লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে সমাবেশ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

মানববন্ধনে ভূমিহীন জেন্ডার সহিংসতা মনিটরিং ও প্রতিরোধ কমিটির আহবায়ক জামেনা বেগমের সভাপতিত্বে বক্তব্যদেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান।

ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমিনুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদেরমধ্যে বক্তব্যদেন কিশারী কন্যা শিক্ষার্থী জয়া খাতুন, কিশোর পারভেজ, ইউপি সদস্য তাহের উদ্দিন ভূমিহীন নেতা আকুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও বড় কর্মসূচি পালন করবেন হুঁশিয়ারি দেন। একইসঙ্গে তাদের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category