• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজ মাঠে খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট কলেজ মাঠে মীরসরাই উপজেলার ১ নং করেরহাট, ২ নং হিঙ্গুলী, ৪ নং ধুম ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ কালের সর্ববৃহৎ সমাবেশ, গণ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দিদারুল আলম মিয়াজি।
৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মেজবাহ উল হক মানিক ও মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ উপস্থাপনায় এতে অন্যান্যের মাঝে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অপরাপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র প্রবীন নেতা আবুল হোসেন ডিলার, মোহাম্মদ হোসাইন ভূঁইয়া, গোলাম রসুল মিয়া মেম্বার, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম মেম্বার, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন মেম্বার, পৌরসভা বিএনপি নেতা মীর হোসেন মিরালী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ১ নং সদস্য আবু জুবায়ের চৌধুরী শিবলী, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, সাবেক পৌরসভা ছাত্রদল নেতা রানা চৌধুরী, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ফখরুল আলম হকসাব, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক ও বারইয়ারহাট পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, সাবেক ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা রিয়াদ ভূঁইয়া, পৌরসভা যুবদল নেতা মোঃ মিজান প্রমুখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট পৌরসভাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
বারইয়ারহাট কলেজ মাঠের সু’বিশাল জায়গায় উক্ত সমাবেশ-গণ ইফতার, দোয়া-মাহফিল অতিত ইতিহাস’র রেকর্ড ভঙ্গ করে বলে আগত বিভিন্ন লোকের মুখে মুখে থাকতে শোনা যায়।
উপস্থিত লোকজনের ধারণা মোতাবেক উক্ত গণ ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।
বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দিদারুল আলম মিয়াজির অক্লান্ত পরিশ্রমের ফসল এবং
মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মেজবাহ উল হক মানিক, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব সোহান এর পূর্ন তদারকিতে সু’শৃঙ্খলতা সম্বৃদ্ধ উক্ত গণ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category