শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমলা প্রেস ক্লাবের সদস্যরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন,
আমলা প্রেস ক্লাবের আহবায়ক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ সাগর, আমলা প্রেস ক্লাবের আহবায়ক সদস্য ও হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান শাহীন আলম লিটন, সদস্য হাবিবুর রহমান, আমলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সালিম খান ও সাংবাদিক প্রদিপ কুমার, তামিম হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।