• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির কমান্ডারসহ সম্মানী ভাতা প্রাপ্ত ৬২ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে মহাপরিচালকের প্রদানকৃত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার (অ:দা:) সাকিব উল মওলা এর নেতৃত্বে ঈদ উপহার বিবরণ অনুষ্ঠানে ্পউপস্জেথিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রাজন কুমার, উপজেলা প্রশিক্ষিকা মাহফুজা খানম, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, জুয়েল, আশরাফুল ইসলাম, ওয়ার্ড দলনেত্রী লাবনী, পলি, চম্পা, মহিমা,পাপিয়া সুলতানা, সবুজ, বিদ্যুৎ, লাইলি, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, জোৎস্না ও রায়হান প্রমুখ ।
উল্লেখ্য, উপজেলার ৬২ জন সম্মানী ভাতা প্রাপ্তদের মাঝে বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, লাচ্চা,লুডুস, সেমাই, দুধ সুজি, ঘি। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category