• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কতিপয় ব্যাক্তি বিশেষের ব্যাক্তিগত হিংসা-প্রতিহিংসার রোষানলে পড়ে মিথ্যা মামলার আসামি হয়ে পুলিশের গ্রেপ্তার-হয়রানীর কবল থেকে সাংবাদিক থেকে শুরু করে বিএনপি’র নেতা-কর্মী সহ সাধারণ মানুষ ও রেহাই পায়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত ৮ মাস তা থেকে মুক্তি পেয়েছিলো উল্লেখিত ব্যাক্তি বিশেষ সহ সাধারণ মানুষ। কিন্তু, ৮ মাস পর আবার শুরু হয়েছে সেই পুরোনো কায়দায় মামলা বাজী!
ইতিমধ্যে মীরসরাই সদর থানা ও জোরারগঞ্জ থানায় কয়েকটি মামলা দায়ের করার জানা গেছে।
ঘটনার সত্য-মিথ্যা উদ্ঘাটন করে ব্যবস্থা নেয়ার দায়িত্ব পুলিশ প্রশাসনের।
তবে, গত ৮ মাসে মীরসরাই সদর থানা ও জোরারগঞ্জ থানায় যে সব মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে গতকাল দায়েরকৃত আওয়ামী লীগ সমর্থিত প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি’র দায়ের করা মামলা টি সর্বাধিক উল্লেখযোগ্য ও আলোচিত।
ওই ফখরুল ইসলাম খান সিআইপি’র মামলা টি চাঁদাবাজির। তিনি মামলা টি দায়ের করেছেন- বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর-প্যানেল মেয়র এবং নবগঠিত বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি (সদ্য স্থগিতকৃত)’র সদস্য সচিব জসিম উদ্দিনের বিরুদ্ধে।
মামলার এজাহারে ফখরুল ইসলাম খান সিআইপি বিএনপি নেতা জসিম উদ্দিন কমিশনারের বিরুদ্ধে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ এনেছেন।
যে কেউ, যে কারো বিরুদ্ধে মামলা দায়ের করার এখতিয়ার রাখেন। তবে, তার সত্য-মিথ্যা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়ার পুরো দায়িত্ব পুলিশ প্রশাসনের ওপর বর্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category