• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

দিনকাল বিডি / ২৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে চেক ডিজঅনার (এন.আই.এ্যাক্ট) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের শখের আলীর ছেলে। গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের এনামুল হকের বিরুদ্ধে ইসলামি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ১১ নভেম্বর বগুড়ার যুগ্ম জেলা দায়রা জজ আদালত কর্তৃক এনামুল হককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ ৮৮ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের দন্ড প্রদান করে আদেশ দেন। সাজাপ্রাপ্তের পর থেকে সে পলাতক ছিল। গত সোমবার বিকেলে আদমদীঘি থানার এএসআই আমিনুল ইসলাম পলাতক আসামী এনামুল হককে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান. গ্রেপ্তারকৃতকে পরদিন মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category