স্টাফ রিপোর্টারঃ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন দাবীতে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল ১২ এপ্রিল শনিবার দুপুরে নাটশাল গোপালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির মহাসচিব মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী। সমাবেশে বক্তারা রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান।