• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

দিনকাল বিডি / ৩২০ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনটি মামলার সাজাপ্রাপ্ত ও আরো তিনটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জাহাঙ্গীর আলম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর উপজেলার মালশন গ্রামের পিয়ার আলীর ছেলে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট ৬টি মামলার পরোয়ানা ছিল। এর মধ্যে তিনটি মামলায় মোট আড়াই বছরের সাজা এবং ৫২ লক্ষ টাকা অর্থদন্ড,অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।এছাড়া চলমান অপর আরো তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। চলতি বছরের মার্চ মাসে প্রথম মামলার সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। এর পর বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সবগুলো মামলায় টাকা পয়সা লেন-দেস সংক্রান্ত বলে জানিয়েছেন এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category