• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী মহানগরীতে ২জন আ’লীগও যুবলীগ কর্মী-সহ গ্রেফতার -১৭

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২জন আ’লীগ ও
যুবলীগ কর্মী-সহ ১৭ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা
পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আ’লীগ কর্মীরা হলো: মোঃ শামীম রেজা (২৭), সে
রাজশাহী জেলার বাগমারা থানার বারুইপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের
ছেলে ও যুবলীগ কর্মী মোঃ শাহরিয়ার সুজন (৩৬), সে রাজশাহী মহানগরীর
চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত মন্টু লায়েকের ছেলে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য
অপরাধের অভিযোগে আ’লীগ ও যুবলীগ কর্মী ২জন গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৫জন গ্রেফতার করা হয়েছে যার মধ্যে
ওয়ারেন্টভুক্ত ৫জন এবং অন্যান্য অপরাধে ১০ জন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category