• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২০ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার সাওইলগামী রাস্তায় বিক্রির সময় ২০পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গত রোববার বিকেলে আদমদীঘির নশরতপুর ইউপির মুরইল বাজার হতে সাওইলগামী রাস্তার পাশে জনৈক ফিরোজ হোসেনের ঝুট কাপড়ের দোকানের সামনে মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে আটক করে তাদের নিকট হতে ১০পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category