• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ককটেলসহ ১৮ শ্রমিকদল নেতা আটক

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট খানজাহান আলী মাজার গেটে অবস্থিত জারিফ হোটেল থেকে ছয়টি ককটেলসহ শ্রমিকদলের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে সেনাবাহিনী । আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ আটককৃত শ্রমিকদল নেতাদের এদিন সন্ধ্যায় আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরন করেছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ উল হাসান জানান, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর হাতে আটক ১৮ জন শ্রমিক নেতাকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো শ্রমিকদল নেতা আবুল কাশেম সেলিম ভূইয়া, আজিম ভূইয়া, সাগর হাসান, মোস্তফা কামাল, তুফান হাওলাদার, মনি হাওলাদার, নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, সাকিব আহম্মেদ রাজ, সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাসুক, মিলন সিকদার, রবিউল সরদার, ইয়াসিন আরাফাত, শাহিন। আটককৃতদের বাড়ী বাগেরহাট শহরের নাগেরবাজার, বাসাবাটিসহ জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েল করা হয়েছে।

স্থানীয় নাগেরবাজার ও বাসাবাটি এলাকার একাধিক ব্যক্তি জানান, গত জুলাই বিপ্লবের পর আটককৃত সেলিম ভূইয়া ও আজিম ভূইয়া বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমানে চাঁদা আদায়, ব্যবসায়ীদের মারপিঠ, দলীয় নেতা-কর্মীদের হত্যা প্রচেষ্টাসহ একাধিক কর্মকান্ড ঘটিয়েছে। সম্প্রতি জসিম নামের এক যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেয়। এই ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বাগেরহাটের সুশীল সমাজ নিন্দা জ্ঞাপন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category