• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চিলমারীতে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি সচিব বরখাস্ত

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অর্থ আত্মসাতের অভিযোগে রমনা মডেল ইউপি সচিব মো. মিনারুল হক’কে সাময়িক বরখাস্ত করা হয়ছে। এর আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

চলতি বছরের ২৮ নভেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, রমনা মডেল ইউপি সচিব মো. মিনারুল হক ২০১৮-১৯ হতে ২০২০-২১ অর্থবছরে এলজিএসপি স্কিমের ১৭ লাখ ৭৭ হাজার ৬৫৬ টাকার বিল ডিডিএলজি ও ডিএফকে অবহিত না করে চিলমারী সোনালী ব্যাংকের শাখার পরিবর্তে অগ্রণী ব্যাংকের মাধ্যমে উত্তোলন করেন। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনের আদায়কৃত ৮ লাখ ৩০ হাজার ৪৭৫ টাকা নিয়ম বহির্ভূত ভাবে নিজের কাছে রাখেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা থেকে গত ২৪ জুলাই ৪২৬ নং স্মারকে জন্ম-মৃত্যু নিবন্ধনের আদায়কৃত টাকা ৩
কর্মদিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিলেও তিনি মাত্র ৪ লাখ টাকা জমা করেন। অবশিষ্ট টাকা বিধি বর্হিভূত ভাবে নিজের কাছে রাখেন যা আত্মসাতের সামিল হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর ৫৩৯ নং স্মারকে তাকে কারণ দর্শাতে বলা হয়।
অভিযুক্ত রমনা মডেল ইউপি সচিব মো. মিনারুল হক গত ২১ সেপ্টেম্বর কারণ দর্শানোর জবাব দাখিল করেন। এতে ওই ইউপি সচিবের সন্তোষজনক জবাব না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী বিধিমালা ২০১১ এর ৩৪ এর (খ) এবং ৩৪ এর (ঙ) মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। যার নং- ০৬/২০২২। পরে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী বিধিমালা ২০১১ এর ৪০(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত রমনা মডেল ইউপি সচিব মো. মিনারুল হক তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সচিব মো. মিনারুলকে ডেকে নিয়ে তার কাছে থাকা সকল কাগজপত্র নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category